মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল

মধুখালী প্রতিনিধি : মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাঃ কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল আজিজ সরদারের নামাজে জানাযা মঙ্গলবার রাত ৯ টায় নিজ এলাকার মেগচামী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রাতেই মেগচামী মৃধা বাজার নতুন মসজিদ সংলগ্ন সার্বজনীন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৭   ৫২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ