
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য আকাশ (২২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত আকাশ টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় বাজারে আকাশকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে একটি মোটরসাইকেল চোরচক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে আকাশ আরও জানায়, গত পরশু রাতে ফুলজোড় বাজারের ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলীর বসতঘর থেকে চুরি হওয়া ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি সেই চুরি করেছিল।
আকাশের স্বীকারোক্তির পর স্থানীয় জনতা তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:১১ ৪৪ বার পঠিত