![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ শিরিনা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শিরিনা উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে পরিচালিত একটি দল বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শিরিনার বসতঘর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও-এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫২ ৫৬ বার পঠিত