জামালপুরে গাঁজাসহ নারী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাঁজাসহ নারী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে গাঁজাসহ নারী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ শিরিনা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শিরিনা উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী।

​স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে পরিচালিত একটি দল বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শিরিনার বসতঘর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও-এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫২   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ