ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ—এরপর চার মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইন্টার্ন নার্স বিথী আক্তার।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৬ মে ডা. তামান্না ও ডা. অরবিন্দের তত্ত্বাবধানে বিথীর সিজার হয়। অপারেশনের পর থেকেই শুরু হয় তীব্র পেটব্যথা। প্রায় দুই মাস পর পুনরায় অস্ত্রোপচার করলে তার পেট থেকে গজ উদ্ধারের কথা জানায় পরিবার।

দীর্ঘদিন পেটে গজ থাকায় সংক্রমণে নাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে বাইপাস সার্জারি করাতে হয়। ৬১ কেজি ওজনের বিথীর ওজন এখন মাত্র ৩৯ কেজি। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

অভিযুক্ত ডা. তামান্না বর্তমানে ফাউন্ডেশন ট্রেনিংয়ে ঢাকায় রয়েছেন। বক্তব্যের জন্য হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। বিথীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৯   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ