ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী

দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন মোঘল আমলের দুর্গটি পরিদর্শন করেন তারা।

পরে ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শনে যান তারা। পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান দুই মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রুত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রত গ্রহণ করা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪৮   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ