সরিষাবাড়ীতে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক এনায়েত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক এনায়েত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক এনায়েত

জামালপুর প্রতিনিধি: “শিক্ষা শেষে কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার(২৬ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

​উপজেলা যুব ইউনিয়ন কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা কমিটির সভাপতি মাহবুব জামান জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ।

​অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দক্ষ সংগঠক হিসেবে মোঃ আলতাফ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জামালপুর জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান,সহ সাধারণ সম্পাদক আফরিন নিশা, আল আমিন হোসেন, জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, জামালপুর জেলা ক্ষেত মুজুর কমিটির সভাপতি আব্দুল করিম প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাঁরা তরুণদের কারিগরি শিক্ষা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ, দুর্নীতি ও মাদকের গ্রাস থেকে দূরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

​সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে রানা আহম্মেদ সোহেল সভাপতি এবং এনায়েত কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩০   ১২৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ