শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠার সম্ভাবনাকে কাজে লাগাতেও তাদের সম্মিলিত উদ্যোগ দরকার।

সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

আজ শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, কোন খাতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে তোলা যায় এবং কীভাবে সেসব খাতকে সম্প্রসারণ করা যায়, তা ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শুধু সভা-সমাবেশ নয়, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকেই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলে ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।

এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ ব্যবসায়ী সংগঠনগুলোতে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। এ কারণে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির যথেষ্ট সুযোগ রয়েছে।

বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনের ক্ষেত্রে সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন আয়োজন হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪২   ৭৩ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ