অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদের
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদের

টেকসই জাতীয় সক্ষমতা গড়ে তোলা এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে অর্থবহভাবে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ সন্ধ্যায় এখানে প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘অটিজমে বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ : প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, অটিজম নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই জাতীয় সক্ষমতা জোরদার করা, যাতে দেশগুলো অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে পারে।

তিনি জানান, অটিজম ও প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরা যাতে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর যে, অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিরা কেবল সহায়তার প্রাপকই হবেন না, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক জীবন এবং সমাজের সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠবেন।’

‘গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী জাতীয় ব্যবস্থা শক্তিশালী করা এবং অটিজম অন্তর্ভুক্তি এগিয়ে নিতে প্রমাণভিত্তিক সমাধান প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ সহায়তা ও সুযোগ নিশ্চিত করার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং বিনিয়োগের কথাও তুলে ধরেন।

উচ্চপর্যায়ের এই অনুষ্ঠানে অটিজমসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে শক্তিশালী জাতীয় ব্যবস্থা ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়।

কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ‘অটিজম স্পিকস’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২৫   ১৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ