সোহাগ অপহরণ মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোহাগ অপহরণ মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



সোহাগ অপহরণ মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা ব্যবসায়ী মো. সোহাগ অপহরণ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নিজেই। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি মামলার দ্রুত বিচার নিশ্চিতকরণের পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. সোহাগের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক ময়দার মিলসহ শিপিং এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ২০২৫ সালের ১ জুন তাঁকে কয়েকজন দুষ্কৃতকারী অপহরণ করে এবং তাঁর কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় তিনি মুক্ত হন।

এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ২০২৫ সালের ৩ জুন ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩৬৪, ৩৭৯ ও ৩৪ ধারায় রুজু করা ওই মামলায় বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়ে যান।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আমলি আদালত-২ (ফতুল্লা) চার্জশিটটি আমলে নেয়। বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, জামিনে মুক্ত হওয়া আসামিরা বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের জীবননাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত বিচার সম্পন্ন না হলে তাঁদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিতে ফতুল্লা থানার মামলা নম্বর-১২(৬)/২০২৫ দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী মো. সোহাগ।

বাংলাদেশ সময়: ১৭:০২:০৪   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ