কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেফতার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় কষ্টিপাথরের কালীমূর্তিসহ আলফাডাঙ্গার মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও তাঁর মা সাজেদা বেগম (৬৫)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দাম আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের আকবার শেখের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) ও আতিয়ার রহমান।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে সাদ্দামের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে সাদ্দামের মা সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।

পরে সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী বোয়ালমারীর রূপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া বোয়ালমারী বাজারের একটি জুয়েলারি দোকান থেকে গলানো অবস্থায় আট আনা স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগেও কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় সাদ্দাম গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাঁর আলফাডাঙ্গার বাড়িতে অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হলেন তিনি।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৬   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ