আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়াতে হবে। ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে। একইভাবে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এর ফলে সারের কৃত্রিম সংকট নিরসনের পাশাপাশি কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে তিনি সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি কুইক রেন্টালকে ‘চোরের রেন্টাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত সরকার জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান ও মানিকগঞ্জ জেলা পরিষদের এডভোকেট জামিলুর রশিদ খান।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৩   ৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ