সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢেউখালী ইউনিয়নের মোল্লা ডাঙ্গী গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা নিজ বাড়ি থেকে ভ্যানযোগে ঢেউখালী ইউনিয়নের মোল্লা গ্রামে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত জামিলাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সদরপুর থানা পুলিশকে বিষয়টি জানালে থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) আশরাফুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৫:০৩   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ