নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিক লিওন জমির মালিকদের নগদ টাকার প্রলোভন দেখিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছেন। এতে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে ড্রেজার মালিক লিওনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমারও আত্মীয় আছে সাংবাদিক।”
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান জানান, বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৪:০৩:১৪   ৩৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ