তরুণদের দক্ষতায় ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের দক্ষতায় ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



---

তরুণদের দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।

আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘Graduation Ceremony-2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ, নেতৃত্ব ও উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করছে। এই প্রশিক্ষণকে তিনি দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে এ দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, আজ যারা প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন অর্জন করছেন, তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:০২   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী
তরুণদের দক্ষতায় ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
দেশের পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর
সিলেটে AI ট্রেনিং সেন্টার করবে সরকার - বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ