সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ইউপি সচিবরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও সংঘর্ষ প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে সভায় জানানো হয়। উৎসব চলাকালে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথাও সভায় তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৮   ৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ