জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা’। প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে দ্বীনি ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পথচলায় বহু গুণী ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে মাদ্রাসাটি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তবে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করলেও প্রতিষ্ঠানটি আজও জাতীয়করণের (সরকারি) অপেক্ষায় দিন গুনছে।
​

বর্তমানে মাদ্রাসাটি সুপার মোঃ এমদাদুল হক খানের যোগ্য পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও কর্মচারীদের সার্বিক আন্তরিকতা ও প্রচেষ্টায় দিন দিন শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
​

মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন— মোঃ আবুল বাশার মিয়া, উজ্জ্বল ভক্ত, মুহাম্মাদ সোহায়েল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাহিদুল ইসলাম, এনায়েত হোসেন, হোসনেয়ারা আক্তার, মোঃ সিরাজুল ইসলাম, সালেকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম (২), মোঃ হান্নান মিয়া, মোসাঃ জমিলা, মোঃ মশিউর রহমান এবং হাসিবা।
​

স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপীঠটি শতবর্ষ পার করলেও কাঙ্ক্ষিত সরকারি সুবিধা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটিকে দ্রুত জাতীয়করণ করা হলে এ অঞ্চলের দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীরা আরও ভালো সুবিধা পাবে এবং শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। শতবর্ষী এই মাদ্রাসাটিকে অবিলম্বে জাতীয়করণের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক,শিক্ষার্থী ও বৃহত্তর এনা‌য়েতনগর বাসী।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪২   ২১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ