সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে - স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সুস্থ থাকতে হলে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ শীর্ষক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরো কাছাকাছি নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে এবার সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দেশে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)-এর সভাপতিত্বেতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফাজিলা-তুন-নেসা মালিক, অধ্যাপক সোহেল রেজা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৭   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ