আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে ক্ষুদেবার্তা পাঠানো, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবীণদের কল্যাণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং পরিবারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করাকে অঙ্গীকার হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীও দেশের প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে। একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র-তিন স্তরেই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেবাগ্রহীতা ও অংশীজনদের নিয়ে যথাযথ মর্যাদায় প্রবীণ দিবস পালনের নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১১:০৩:২৩   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ