
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান (লিটন) তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজ সেবক বাদল তালুকদার,বিশিষ্ট শিক্ষাবিদ আঃ করিম মাস্টার খান, সমাজসেবক বাদল বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো. সামচুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল বেপারী এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কাঞ্চন হাওলাদার।
সংবর্ধিত অতিথি ও নবগঠিত এডহক কমিটির সভাপতি কামরুল হাসান (লিটন) তালুকদার তাঁর বক্তব্যে এসএসসি ২০২৭ সালে টেস্ট পরীক্ষায় কোন শিক্ষার্থী ৮০০ নন্বর পেলে ফ্রিতে ফরম ফিলাপ করিয়ে দেবেন বলে ঘোষনা দেন এবং বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নবগঠিত কমিটির সভাপতিকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৩ ৪৬ বার পঠিত