শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা প্রশাসনের উদ্যোগে আজ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আওয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম চাঁন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম সজিব, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত কুমার সহ জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগত অতিথিরা জেলার পাঁচ উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে যানজট নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, মাদক নির্মূল, পূজা মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, শেরপুরে জেলায় এবছর ১৭৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৮৩, নালিতাবাড়ীতে ৪০, নকলায় ২৩, ঝিনাইগাতীতে ১৮ ও শ্রীবরদী উপজেলায় ১৩টি পূজা মন্ডপ রয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৪০   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ