সরিষাবাড়ীতে মরহুম আজিম উদ্দিনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মরহুম আজিম উদ্দিনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে মরহুম আজিম উদ্দিনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ​সরিষাবাড়ী উপজেলা বিএনপির দীর্ঘকালীন সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর ভোর ৬:২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ঐ দিনই বিকাল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

​মরহুমের রুহের মাগফিরাত কামনায় রোববার (৪ অক্টোবর) বিকালে আর ইউ টি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অধ্যাপক আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার (শামীম)।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন।

​স্মরণ সভায় পৌর, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতবাসী করুন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার : গণপূর্ত মন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ