বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা

সদরপুর ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও বিদায়ী শিক্ষক সমীর কুমার স্যারের এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ও সফল শিক্ষকতা জীবন শেষে তাঁকে সর্বোচ্চ সম্মান জানিয়ে এক সুসজ্জিত গাড়ী বহর দিয়ে সসম্মানে তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক সমীর কুমার স্যারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তারা স্যারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের নানা স্মৃতি চারণ করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের ২০০১ সনের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে কৃতজ্ঞতাস্বরূপ একটি বিশেষ সম্মাননা পুরস্কার ও স্মারক তুলে দেন।

বিদায়ের শেষ লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনুষ্ঠানিকতা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা সমীর কুমার স্যারকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক একটি সুসজ্জিত গাড়ী বহরের মাধ্যমে রাজকীয়ভাবে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেন। শিক্ষকের প্রতি এমন অনন্য সম্মান প্রদর্শন এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫০:৫০   ১০ বার পঠিত