ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিত অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ‘ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমন্বয়ের সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে।

বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসাবে উন্নীতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় ।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং যে সমস্ত পদ শূন্য রয়েছে তার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে।বৈঠকে শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি কার্যকরী টিম হিসাবে সততা ও নিষ্ঠার সাথে “করব কাজ,গড়ব দেশ” এই নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ, আন্তর্জাতিক মানসম্মত বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ প্রদান করে।কমিটির কার্যক্রম সূচারুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে  কমিটি সদস্য  ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি; আলতাফ হোসেন চৌধুরী, এমপি; লুৎফুল্লাহেল মাজেদ, এমপি ; সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি ; আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ,এমপি; মোছাঃ সুরাইয়া জেরিন, এমপি; শওকত আরা আক্তার, এমপি; মোঃ কামরুল হাসান,এমপি; ও মোঃ আবু তালিব,এমপি; অংশগ্রহণ  করেন।

বৈঠকে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধ্বতন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৩   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ