![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সাইফ নামের এক চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। কারামুক্তির মাত্র কয়েকদিনের মাথায় আবারও একই অপরাধে জালে পড়ল সে।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশসূত্রে জানা যায়, মিয়াবাজার পৌরসভা গেট সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইফ ও তার সহযোগী জীবনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, সাইফ এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে এবং সে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি সেই মামলায় জামিনে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় মাদক চালানের সময় সহযোগীসহ ধরা পড়ল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১২:১৫ ৩৪ বার পঠিত