রবিবার, ১১ অক্টোবর ২০২৬

গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » কিশোরগঞ্জ » গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএন‌পির নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কোনো গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
সবাই মি‌লে পাহারা দি‌তে হ‌বে।

একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

আজ র‌বিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কি‌শোরগ‌ঞ্জের দা‌য়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শাড়ি উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহনা নাসরিন।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৩   ৭ বার পঠিত