মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়ালিয়া বাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধাপূর্ব এ মিছিল অনুষ্ঠিত হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য ,বিশৃংখলা ও আইনশৃংখলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি বিলআড়ালিয়া বাজারের দক্ষিণ পাশ হতে শুরু হয়ে বাজারের প্রধনা সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মসজিদ এলাকায় এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান ভুট্টো,রেজাউল ইসলাম মিয়া,হাফিজুর রহমান মাষ্টার,উপজেলা জাসাসের সহসভাপতি শেখ সবুজ,মেগচামী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শিকদার,মেগচামী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন,মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের,এনায়েত হোসেন খান,কামাল সেখ,ওসমান সরদার,দিপু খান,কৃষকদল নেতা জাফর শেখ,জামাল মিয়াসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪২   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা
চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ