![]()
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সুশীল সমাজের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আকস্মিক আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর আলম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান এবং আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো জানিয়েছেন।”
বাংলাদেশ সময়: ১৬:২৫:৪০ ১২ বার পঠিত