আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় র‍্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আতিকুর রহমান।

এ সময় বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণের কৌশল এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে নিরাপদে আত্মরক্ষা, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ঝুঁকি মোকাবিলার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেককে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এবং দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে করণীয় অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০২   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ