
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : দেশের বিভিন্ন খাতের অর্থ লুটপাট করে পরাজিত ফ্যাসিবাদীদের দোসররা বিলাসবহুল জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের ক্ষতিসাধন ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত আন্দোলন-সংগ্রামে জুলুম-নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বৈরাচারের দোসররা দেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপমানের মধ্য দিয়ে দেশের মর্যাদাকেই ক্ষুণ্ন করেছেন।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে নগদ অর্থ, ঘর ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৮ ৩৭ বার পঠিত