কালকিনিতে ইউএনওর নেতৃ‌ত্বে অ‌ভিযান,অ‌বৈধ জাল প‌ু‌ড়ি‌য়ে ভস্মীভূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ইউএনওর নেতৃ‌ত্বে অ‌ভিযান,অ‌বৈধ জাল প‌ু‌ড়ি‌য়ে ভস্মীভূত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



কালকিনিতে ইউএনওর নেতৃ‌ত্বে অ‌ভিযান,অ‌বৈধ জাল প‌ু‌ড়ি‌য়ে ভস্মীভূত

কালকিনি প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের পরিচালনায় ও নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
​অভিযানকালে নদী থেকে আনুমানিক ২ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং অন্যান্য প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মোট ৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
​অভিযানকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তসহ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব চন্দ্র দত্ত জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল দিয়ে ইলিশ শিকার বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৫   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যদুনন্দী ইউনিয়নের জনগণের সেবক হতে চান: নজরুল ইসলাম
বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ
জামালপুরে বাজির লোভে জীবন্ত শালিক ভক্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ