বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জামালপুরে বাজির লোভে জীবন্ত শালিক ভক্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বাজির লোভে জীবন্ত শালিক ভক্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



জামালপুরে বাজির লোভে জীবন্ত শালিক ভক্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি বাজারে মাত্র ৫০০ টাকার বাজিতে একটি জীবন্ত শালিক পাখিকে হাত দিয়ে ছিঁড়ে খাওয়ার মতো এক নৃশংস ও বর্বর ঘটনা ঘটেছে। পশুপাখির প্রতি এমন পৈশাচিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। ঘটনার পর স্থানীয় লোকজনের ক্ষোভ ও প্রতিবাদের মুখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কোয়ালীকান্দি বাজারে সাধারণ মানুষের উপস্থিতিতে কথাকাটাকাটির একপর্যায়ে ৫০০ টাকার বাজি ধরা হয়। সেই বাজির অংশ হিসেবেই ওই ব্যক্তি জীবন্ত শালিক পাখিটি হাত দিয়ে ছিঁড়ে খাওয়া শুরু করেন। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এই হীন ও পাশবিক দৃশ্য দেখে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সুশীল সমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জনরোষ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং আজ বুধবার (১৪ অক্টোবর) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।

​মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পশুপাখির প্রতি এ ধরনের নির্মমতা ও অমানবিক অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৯   ২০ বার পঠিত