বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!

নিখোঁজের একদিন পর ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাহসিন সাউরি বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করে নৌপুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, তাহসিন সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।

তবে এ বিষয়ে পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে একটি সূত্র গণমাধ্যমকে জানায়, নিহত এই বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৩১:৩৯   ১৩ বার পঠিত