সোমবার, ২ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত ও নিরাপদ সরিষাবাড়ী গড়তে এমপি শামীমের ‘জিরো টলারেন্স’

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকমুক্ত ও নিরাপদ সরিষাবাড়ী গড়তে এমপি শামীমের ‘জিরো টলারেন্স’
সোমবার, ২ নভেম্বর ২০২৬



মাদকমুক্ত ও নিরাপদ সরিষাবাড়ী গড়তে এমপি শামীমের ‘জিরো টলারেন্স’

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি এবং অনলাইন জুয়ার মতো মারাত্মক সামাজিক ব্যাধিগুলোর প্রকোপ বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করে এগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন সরিষাবাড়ী-৪ আসনের সংসদ সদস্য ফরিদপুর কবীর তালুকদার শামীম।

​সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন এবং অপরাধ দমনে প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান।

​সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

​সভায় অন্যান্যের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন পর অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে এই জরুরি সভা আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৬   ৩৩ বার পঠিত