বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শফিকুল ইসলাম মিল্টন: দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » শফিকুল ইসলাম মিল্টন: দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



শফিকুল ইসলাম মিল্টন: দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মতোই আচরণ করছে। প্রধানমন্ত্রীকে নিয়েও আর কোনো আপত্তিকর মন্তব্য সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাফরুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, পাঁচ বছর পর আবার জনগণ যাদের ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে। এর আগে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের একচুলও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে চলাফেরা করতে এবং কাজ করতে চায়। তারা এখন আর আন্দোলন চায় না।

গার্মেন্টসের নামে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিষয়টি বুঝতে পেরে মা-বোনেরা এখন আর রাস্তায় নামছেন না।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৩   ৮ বার পঠিত   #  #  #  #