জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর

জ্বালানি সংকট থেকে দেশকে রক্ষা করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান ও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সঙ্গে বিভিন্ন বৈঠকে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। বর্তমানে ব্যাটারি ও প্যানেল স্থাপনের মাধ্যমে খুব সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা মূলত জনগণের করের অর্থ। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে। সাশ্রয় হওয়া অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লাভেরও সুযোগ রয়েছে।

এ সময় ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, মাদকের কবলে পড়ে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদক যুবসমাজকে গ্রাস করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ।

এ ছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০১   ৮ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক
জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য - স্পীকার
পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালু হচ্ছে ঢাকার পাঁচ হাসপাতালে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ