বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাউষখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেজর এম এম শাহ্ আলম (অব.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আতিয়ার রহমান ফকির, অভিভাবক সদস্য রাধেশ্যাম দাস, সমাজসেবক ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী নুরুল আমিন খান (আলমাছ), মো. মোস্তাফিজুর রহমান মঞ্জু কাজী, আবুল কালাম আজাদ ফারুক ও মো. ইদ্রিস মাতুব্বর। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর এম এম শাহ্ আলম (অব.) বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর একটি অংশ ক্যান্টনমেন্টে বন্দী করে রাখে। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন। এরপর দেশের রাজনৈতিক ও শাসনব্যবস্থায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার সূচনা হয়।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা ও আদর্শের মর্যাদা রক্ষা করতে হলে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩২   ১৮ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন
ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ