সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক মনির মাতুব্বর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. সাদেক মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২৪   ১৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন
ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ