ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস-ঐতিহ্য, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কলেজের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক পটভূমি, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রেখে দেশের অগ্রযাত্রায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ কবিরুল আলম, সহকারী অধ্যাপক লাকিবুর রহমান মিয়া ও প্রভাষক মো. শাকিল হোসেন। বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রভাষক মো. বাবুল শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের চিন্তা, মনন ও লেখনীর মাধ্যমে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে ইতিহাসচর্চায় আগ্রহী করা, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনেরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৪   ১২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন
ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ