সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নবাসীর সেবা, এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক মো. ছরোয়ার হোসেন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষের পাশে থাকতে চান তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ছরোয়ার হোসেন সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মৃত জমির মাতুব্বরের ছেলে। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেছেন।

ছরোয়ার হোসেন বলেন, ‘সোনাপুর ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ আন্তরিকভাবে আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁরা বিভিন্ন সময় আমার সঙ্গে কাজ করছেন এবং ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতা করছেন। সবার সহযোগিতা পেলে ইউনিয়নে উন্নয়নের ধারা আরও গতিশীল করতে চাই।’

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম লক্ষ্য। পাশাপাশি মাদক, গাঁজা ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতে চান। এলাকার মানুষকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তিনি।

দলীয় মনোনয়নের বিষয়ে ছরোয়ার হোসেন বলেন, বিএনপি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করছে। জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের বিষয়েও তিনি খোঁজখবর পেয়েছেন বলে দাবি করেন। দলীয় মূল্যায়নের ক্ষেত্রে তিনি আশাবাদী।
এলাকায় নিজের করা কিছু জনকল্যাণমূলক কাজের বিবরণ দিয়ে তিনি বলেন, ফুকরা ও সোনাপুর এলাকায় অসহায় মানুষের জন্য ঘর নির্মাণে সহযোগিতা করেছেন। ফুকরা ঈদগাহ থেকে গ্রামের ভেতরে প্রায় ৭০০ ফুট ইটের সলিং রাস্তা এবং রঙ্গ রায়ের কান্দি-ময়েনদিয়া সংযোগ সড়ক থেকে গ্রামের ভেতরে প্রায় ৯০০ ফুট ইটের সলিং রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন। এ ছাড়া নটখোলা এলাকায় একটি মাটির রাস্তার কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক সহযোগিতা করে আসছেন।

ছরোয়ার হোসেন বলেন, ‘আমি জনগণের জন্য সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি আশাবাদী। নির্বাচিত হলে সোনাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৭   ১১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন
ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ