মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



---

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দিন ব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।
৭ ই নভেম্বর শনিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা হলরুমে রাজনৈতিক, সামাজিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বর্ণাঢ্য আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা ও মৎস্য অফিসার পবিত্র কুমার দাস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী থানার পরিদর্শক(তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মোক্তার হোসেন, সিলেট জকিগঞ্জ উপজেলার বিএনপি সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কে এম তানজিম নাইম, প্রকৌশলী গোলাম আজম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ অন্যান্যরা ।
বক্তারা তাদের বক্তব্যে, জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের তাৎপর্য আলোচনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা ও দেশপ্রেমের ইতিহাস তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০২   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম, গুদাম ছাড়াই বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ
আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল
জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে নতুন প্রজন্মের মাঝে — প্রবীর কুমার বিশ্বাস
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ