মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের

এলজিইডির অধীনে কোনো কাজে শিথিলতা দেখানো বা গুণগতমানের ক্ষেত্রে আপস করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কাজের গুণগতমানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। মানুষের টাকায় মানুষের জন্য মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে আরও গতি আসবে। তবে কোনো কাজে শিথিলতা দেখানো যাবে না। কাজের গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

এ সময় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও নবীন প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৩   ১২ বার পঠিত   #  #  #  #