মধুখালীকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইল এনসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইল এনসিপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



মধুখালীকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইল এনসিপি

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগামী দিনে মধুখালী উপজেলাকে সুসংগঠিত ও এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ চেয়েছেন তাঁরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মধুখালী প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্যসচিব এস এম ইমদাদুল হক, গাজনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আবুল কালাম শেখ এবং জাতীয় যুবশক্তি মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজল মোল্লা।

মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ বলেন, মধুখালী উপজেলাকে একটি সুসংগঠিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করতে চান। এ জন্য স্থানীয় সাংবাদিকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক মতামত কামনা করেন তাঁরা।

এ সময় সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধুখালীর উন্নয়নে কাজ করার বিষয়ে মতামত দেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান মিঞা, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালেহীন সোয়াদ সাম্মি এবং প্রেসক্লাবের সদস্য মো. ইদ্রিস আলী।

এ সময় মধুখালী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৮:০৩   ৩৩ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ