বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন সরদারের সঙ্গে ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি বিলনুরুদ্দিনপুর বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন সরদার উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতামত প্রকাশ করেন।

সভায় আনোয়ার হোসেন সরদার এলাকাবাসীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়দের অংশগ্রহণে সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৫   ৪৭ বার পঠিত   #