টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফরিদপুর জেলার সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বিশেষ করে পেঁয়াজ, শাকসবজি, ধান ও মরিচের আবাদ নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু জমিতে পানি জমে গেছে। এতে সদ্য রোপণ করা হালি পেঁয়াজের চারা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি শাকসবজি, ধান ও মরিচের ক্ষেতেও বৃষ্টির পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজের বীজ ও চারা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে অনেক টাকা খরচ করেছেন তাঁরা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় সেই বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন না হলে পেঁয়াজের চারা পচে যাওয়ার পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হতে পারে।

এদিকে সদরপুরও চরভদ্রাসনের বিভিন্ন চরাঞ্চল ও কৃষিজমিতে বৃষ্টির প্রভাব পড়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিতে পানি জমে থাকায় শাকসবজি, ধান ও মরিচের আবাদ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষকদের আশঙ্কা, জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদন ব্যাহত হবে। এতে একদিকে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন, অন্যদিকে বাজারে কৃষিপণ্যের সরবরাহেও প্রভাব পড়তে পারে।

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৩২   ২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ