নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বুধবার সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির শিক্ষার পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এসব কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে। এটি দেশের অন্যান্য কলেজের জন্যও দৃষ্টান্তস্বরূপ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন।

রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৪   ৮ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নমুনা চালিয়ে মান যাচাই প্রধানমন্ত্রীর
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষার মানোন্নয়নে ঢাবির কার্যক্রমের প্রশংসা জাতিসংঘের বিশেষ দূতের
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন
সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ