চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার সকালে ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।’

ড. মিলন আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।’

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা পালন করবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:০০   ৬ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নমুনা চালিয়ে মান যাচাই প্রধানমন্ত্রীর
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষার মানোন্নয়নে ঢাবির কার্যক্রমের প্রশংসা জাতিসংঘের বিশেষ দূতের
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন
সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ