কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও

কাল‌কি‌নি(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি : ​মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি স্কুল)-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম।
​

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের শুধু ভালো স্কুলে ভর্তি করালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের পড়াশোনা, আচার-আচরণ, চলাফেরা ও মানসিক বিকাশের প্রতি নিয়মিত খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী হচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
​

অনুষ্ঠানে গত বছর কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং প্রতিটি শ্রেণির মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
​

প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করা এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জোগানো।
​

শেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সহকারী শিক্ষক শামীম আরা ডলি, কানিস ফাতেমা, রহিমাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৫   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নমুনা চালিয়ে মান যাচাই প্রধানমন্ত্রীর
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষার মানোন্নয়নে ঢাবির কার্যক্রমের প্রশংসা জাতিসংঘের বিশেষ দূতের
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ