সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ

প্রথম পাতা » আইন আদালত » সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার আর্থিক সংশ্লেষ, একটি ফ্ল্যাটবাড়ি ও কয়লার ব্যবসার বিষয় উঠে এসেছে।

এ মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আপিলের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আগামীকাল আপিলের পরবর্তী দিনের শুনানি অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়।

অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক মো. ইব্রাহিমকেও অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের লাশ ভেসে ওঠে। পরদিন উদ্ধার করা হয় আরও একটি লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানাসহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা হাইকোর্টে আপিল করেন। পরে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৯ আসামির সাজাও বহাল থাকে। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৩   ৪ বার পঠিত   #  #  #  #







আইন আদালত’র আরও খবর


সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ