অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় পত্রিকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল। পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান, দায়িত্বশীলতা ও নিয়মিত সংবাদ সংগ্রহের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ ঘটিক রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক আয়োজনে যুক্ত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসান সহ পত্রিকাটির বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সারাদেশে কর্মরত প্রতিনিধিদের পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান, দায়িত্বশীলতা এবং নিয়মিত সংবাদ সংগ্রহের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে মোস্তফা কামালকে ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল পত্রিকাটির সম্পাদক, পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও চরভদ্রাসন তথা ফরিদপুরের মানুষের সুখ-দুঃখ, এলাকার সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে তিনি সচেষ্ট থাকবেন।

এদিকে, মোস্তফা কামালের এ অর্জনে চরভদ্রাসনের স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৯   ৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নমুনা চালিয়ে মান যাচাই প্রধানমন্ত্রীর
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষার মানোন্নয়নে ঢাবির কার্যক্রমের প্রশংসা জাতিসংঘের বিশেষ দূতের
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ